নওগাঁর রাণীনগর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে মো. শাহ নেওয়াজ নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শাহ নেওয়াজ উপজেলার বড়গাছা গ্রামের মো. ইনছের আলীর ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন শাহ নেওয়াজ। এমন অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
