নওগাঁর মহাদেবপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) মহাদেবপুর উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।
সভায় কৃষকদের মাঝে সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ, ন্যায্যমূল্যে বিক্রয়, বাজার পরিস্থিতি, মজুত ও বিতরণ কার্যক্রমের সার্বিক তদারকিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী সার ও বীজ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ও বীজ ব্যবসায়ী প্রতিনিধি এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
