ঢাকা, ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাপাহারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মহাদেবপুরের রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ১১:৫৫ পূর্বাহ্ন

banglahour


নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নি/হত হয়েছেন। নিহ/ত মহিদুল ইসলাম মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের বাসিন্দা এবং রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধাতালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও স্বজনদের ফোন  দিয়ে জানা যায়, মহিদুল ইসলাম মোটরসাইকেলযোগে সাপাহার সদরে তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে ধাতালপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নি/হত হন।

স্বজনরা জানান, মহিদুল ইসলামের স্ত্রী ও একমাত্র ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তাঁর আকস্মিক মৃ/ত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯