ঢাকা, ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বগুড়া -নওগাঁ মহাসড়কে প্রান গেলো ৬ জনের

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ১১:৫৭ পূর্বাহ্ন

banglahour


বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাসচাপায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১৮ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। একই সময়ে সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ছাড়া, কমপক্ষে ১৮ জন আহত হন। এ দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 


পুলিশ আরও জানায়, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯