নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মহাদেবপুর থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ৯০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া)সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন মাদকসেবীকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১৩ জনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
