ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি শনিবারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিআরটিএর মাধ্যমে সরকার যারা মারা গিয়েছেন তাদের জন্য ৫ লক্ষ , যারা পঙ্গু তাদের জন্য ৩ লক্ষ এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা দেওয়া হবে।
মন্ত্রী আরোও বলেন, সিলেটের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনা নিহতদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত ও সুস্থতা কামনা করেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
