ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্দ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫৩ মিনিট আগে) ৮ আগস্ট ২০২৬, শনিবার, ৫:৪৩ অপরাহ্ন

banglahour


পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটির লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


শনিবার (৮ আগস্ট) সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ।


ক্যাম্পেইনে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের লংগদু জোন কর্তৃক বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানিপড়া সহ বিভিন্ন জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করে পরবর্তী বিশেষায়িত চিকিৎসার জন্য নির্বাচন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সর্বমোট ৭০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১৭৫ জন রোগীকে উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। রেফারকৃত সকল রোগীর চিকিৎসা ব্যয় এবং অস্ত্রোপচার-সংক্রান্ত যাবতীয় চিকিৎসা কার্যক্রমের ব্যয়ভার লংগদু জোন কর্তৃক বহন করা হবে।


অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চলের মানুষের সাথে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদার করতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।


ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও চিকিৎসাসেবা নিতে আসা এলাকাবাসী সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজক সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯