নওগাঁর রাণীনগরে গাঁজা সেবনের দায়ে আশিক প্রামানিক (যুবক) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে আশিক প্রামানিককে আটক করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ইয়াসমিন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
