নওগাঁর মান্দায় গাছের ওপর থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নি/হত মোশাররফ হোসেন ওই গ্রামের নূর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি দোকানে থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে দিনমজুরের কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাজারের একটি দোকানের পাশে গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা নামাতে গাছে ওঠে মোশাররফ। এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে সে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
এ ঘটনায় নি/হতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানা গেছে। কিশোর মোশাররফের মর্মান্তিক মৃ/ত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
