ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে হামে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ১২:৩২ অপরাহ্ন

banglahour

সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৮ জন হামে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রোববার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।


মৃতদের মধ্যে বর্ণা রাণী দাস (১৮), এহসানুল (৩ বছর ৪ মাস) এবং আয়ান (৮ মাস) রয়েছেন। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সম্প্রতি হামের উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে প্রতিদিনই অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।


বিশেষজ্ঞদের মতে, তুলনামূলক দুর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঝুঁকিতেও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের টিকাদান সম্পন্ন করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম