ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাপাহারে যুবকদের কর্মসংস্থানে ১৬ বিজিবির মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(২ মাস আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ৪:৩২ অপরাহ্ন

banglahour


সাপাহারে যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ১৬ বিজিবির উদ্যোগে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) সাপাহারে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।

এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের মোবাইল সার্ভিসিং বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

১৬ বিজিবির এ উদ্যোগ স্থানীয় যুবকদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম