ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(১ দিন আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৭:১২ পূর্বাহ্ন

banglahour

রাজধানীর মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুলে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে আন্তঃহাউজ ফুটবল লীগের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ এবং ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা চর্চার পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃহাউজ ফুটবল লীগের ফাইনালে লাল দল ও সবুজ দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব  মোস্তফা জগলুল পাশা পাবেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আলহাজ্ব হানিফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবিএম এ রাজ্জাক, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জিয়াউর রহমান জিয়া, হাজী আবু সায়েম মণ্ডল, বাবুল মিয়া, আলমগীর হোসেন ভুট্টো, সোহেল খান, এএইচএ ইমরান, আবুল কালাম, আমানউল্লাহ, আকসাদুর রহমান নাসিম এবং দারুসসালাম থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী আইয়ূব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম