ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা নগরীর সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের ছোঁড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিমুল বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ ঘন্টা আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:০১ অপরাহ্ন

banglahour


খুলনা নগরীর সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের ছোঁড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিমুল বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


​সোমবার সকাল আনুমানিক ১০টায় সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘ‌টে।


​পু‌লিশ জানায়, মোবাইল ফোন ব্যবসায়ী মুজিব খানের ছেলে কলেজছাত্র হৃদয় খানকে খুঁজতে ৩ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে যায়। হৃদয় ঘরে নেই জানালে দুর্বৃত্তরা তার বাবাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা মা শিমুল বেগমের পেটে লাগে।


গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোনাডাঙ্গা থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে হৃদয় খানকে হত্যা করাই দুর্বৃত্তদের মূল লক্ষ্য ছিল, কিন্তু তা ব্যর্থ হয়ে তার মা আক্রোশের শিকার হন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯