ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এসএসসি-২০২৬ পিপিআইএমএসসির সাফল্যের মুকুটে নতুন পালক,পাশের হার ৯৮.৮০

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(১ ঘন্টা আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:০২ অপরাহ্ন

banglahour

 

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ (পিপিআইএমএসসি) আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন উত্তীর্ণ হয়েছে। ফলে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৮.৮০ শতাংশ। তিন বিভাগ মিলিয়ে ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।

প্রতিষ্ঠানের ফলাফলে সবচেয়ে উজ্জ্বল সাফল্য এসেছে বিজ্ঞান বিভাগে। এ বিভাগ থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ৩৯ জন জিপিএ-৫, ৬৪ জন ‘A’, ১৪ জন ‘A-’ এবং ৭ জন ‘B’ গ্রেড অর্জন করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। এ বিভাগ থেকে ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১ জন জিপিএ-৫, ৩৩ জন ‘A’, ২১ জন ‘A-’, ৭ জন ‘B’ এবং ২ জন ‘C’ গ্রেড পেয়েছে। বিভাগটির পাসের হার ৯৮.৪৬ শতাংশ।

মানবিক বিভাগে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে ১ জন জিপিএ-৫, ২৯ জন ‘A’, ১৯ জন ‘A-’, ৬ জন ‘B’ এবং ৩ জন ‘C’ গ্রেড অর্জন করেছে। এ বিভাগে ২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানটির সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ২৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬ জন পাস এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। তবে অকৃতকার্য ৩ শিক্ষার্থীই প্রতিষ্ঠানের পুরাতন (অনিয়মিত) পরীক্ষার্থী। নিয়মিত শিক্ষার্থীদের ফলাফল প্রতিষ্ঠানটির ধারাবাহিক একাডেমিক সাফল্যের চিত্র আরও উজ্জ্বল করেছে।


ধারাবাহিক সাফল্যে আনন্দের জোয়ার

ফল প্রকাশের পর প্রতিষ্ঠানজুড়ে নেমে আসে আনন্দের আবহ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ।

তিনি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল একাডেমিক পরিবেশই এ সাফল্যের মূল চাবিকাঠি।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীও এ সাফল্যে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। মুন্সীগঞ্জ জেলার মধ্যে প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফলের প্রশংসা করে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত একাডেমিক মনিটরিং, নিবিড় পরিচর্যা, পরীক্ষামুখী প্রস্তুতি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

সাফল্যের ধারাবাহিকতায় পিপিআইএমএসসি যেন মুন্সীগঞ্জের শিক্ষা অঙ্গনে আরও উজ্জ্বল এক নাম—এসএসসি-২০২৬-এর ফলাফল তারই আরেকটি দৃঢ় প্রমাণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯