ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:০৭ অপরাহ্ন

banglahour


দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার 
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
‘দৈনিক প্রবাহ’ প্রত্রিকার অফিসে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন: গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং স্বাধীন মতপ্রকাশের মূল ভিত্তি। পত্রিকা অফিসে এ ধরনের সন্ত্রাসী হামলা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এই কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে হামলাকারীরা মূলত সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। একই সঙ্গে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।


বিবৃতি দাতারা হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ. মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

দৈনিক প্রবাহ অফিসে হামলার তীব্র নিন্দাজানিয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।


গত রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দৈনিক প্রবাহ কার্যালয়ে  সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দৈনিক প্রবাহের পত্রিকা প্রস্তুত কাজে নিয়োজিত এক কর্মী আহত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদ ও তীব্র  নিন্দা জানিয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন(রেজিঃ১০০৮)। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।


বিবৃতি দাতারা হলেন  খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল  দাস, সাধারণ সম্পাদক   শেখ লিয়াকত হোসেন, , সাবেক সভাপতি সায়েদুজ্জামান সম্রাট , সাবেক সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন, সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মিজানুল ইসলাম, যুগ্ম- সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মোঃ আবু সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য উত্তম কুমার সরকার , আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে বাপ্পী।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম