ঢাকা, ১২ আগস্ট ২০২৬, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম ভোগান্তি: বিদ্যুৎ গেলে অন্ধকার, নষ্ট জেনারেটর-আইপিএস আর বেহাল অবস্থা টয়লেটের

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ দিন আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ৮:৫৮ অপরাহ্ন

banglahour

 

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও নানা সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের। বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। এতে রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালে বিদ্যুৎ না থাকলে জেনারেটর, সোলার ও আইপিএস থাকার পরও রোগীদের কোনো উপকারে আসছে না। কারণ হিসেবে জানা গেছে, জেনারেটর থাকলেও তাতে কোনো তেল নেই, সোলার প্যানেল থাকলেও ব্যাটারি নষ্ট, আর আইপিএসগুলো দীর্ঘদিন ধরে নষ্ট পড়ে থাকলেও তা ঠিক করার কেউ নেই। বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটি অন্ধকারে ডুবে থাকে, ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভর্তি রোগীরা।

​শুধু আলোর সংকটই নয়, হাসপাতালের টয়লেটগুলোর অবস্থাও অত্যন্ত করুণ। নিয়মিত পরিষ্কার না করায় টয়লেটগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। তীব্র দুর্গন্ধের কারণে রোগীদের পাশাপাশি স্বজনরাও সেখানে যেতে পারছেন না। স্বাস্থ্যসম্মত পরিবেশের অনুপস্থিতি এবং এই চরম ভোগান্তির কারণে রোগীরা সুস্থ হওয়ার বদলে উল্টো আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন।

​ভুক্তভোগী রোগী ও স্থানীয় সচেতন মহল দ্রুত এই জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর ও আইপিএস সচল করা, নিয়মিত বিদ্যুৎ বিকল্পের ব্যবস্থা নিশ্চিত করা এবং টয়লেটগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম