ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৫৫ মিনিট আগে) ১০ আগস্ট ২০২৬, সোমবার, ১০:২৬ অপরাহ্ন

banglahour

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া এলাকায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার পর মোছা. তরিকা খাতুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত তরিকা খাতুন শিবগঞ্জ উপজেলার চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি চাকপাড়া এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তরিকা খাতুন জানতে পারেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরিকা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত মূল্যায়ন হতে পারে না। ফলাফল প্রত্যাশিত না হলে শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদের সঙ্গে কথা বলা এবং পরিবারের পাশাপাশি শিক্ষক ও স্বজনদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯