ঢাকা, ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে পারিবারিক কলহে স্ত্রী নিহত, স্বামী পুলিশ হেফাজতে

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(৫৮ মিনিট আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৭:০৫ অপরাহ্ন

banglahour

 

সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক নারী নিহত । 
ঐ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জিয়াসমিন আক্তার ওই এলাকার বশির আহমদের মেয়ে এবং রশিদ আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে জিয়াসমিন আক্তারকে তার স্বামী নির্যাতন করেন। পরে তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ওসি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম