চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি প্রধান নদীতেই পানির সমতল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এখনো কোনো নদীর পানিই বিপৎসীমা অতিক্রম করেনি।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দৈনিক পানি বৃদ্ধি ও হ্রাসসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার সকাল ১০ থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১৩ সেন্টিমিটার, মহানন্দা নদীর পানি ৩১ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনে সোমবার ৯টায় পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৩ মিটার। ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার একই সময়ে তা দাঁড়ায় ১৮ দশমিক ৯৬ মিটারে।
মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৬ দশমিক ৬৫ মিটার। এক দিনে ৩১ সেন্টিমিটার বেড়ে তা দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৬ মিটারে।
অন্যদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে সোমবার পানির সমতল ছিল ১৭ দশমিক ১৫ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধির পর মঙ্গলবার পানির সমতল দাঁড়ায় ১৭ দশমিক ৩৫ মিটারে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্বাহী প্রকৌশলী: এস, এম, আহসান হাবীব
নদীর বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার, মহানন্দা নদীর ২০ দশমিক ৫৫ মিটার এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার। ফলে তিন নদীর পানিই বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে।
তবে নদীগুলোতে পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পানি বৃদ্ধির পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
