ঢাকা, ১২ আগস্ট ২০২৬, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ: নূরুল ইসলাম বুলবুল

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০:০৭ অপরাহ্ন

banglahour


চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের নানা সমস্যা নিরসন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ নাগরিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ ভৌগোলিক নানা সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। পৃথক উপজেলা গঠন করা গেলে প্রশাসনিক সেবা সহজে মানুষের কাছে পৌঁছাবে। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।

পথসভায় তিনি চরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সুন্দরপুর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম