ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার রূপসায় ইটভাটার ভেতরে যুবদল নেতা ফখরুল শেখকে গুলি করে হত্যা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৩:৫৭ অপরাহ্ন

banglahour


খুলনার রূপসায় ইটভাটার ভেতরে যুবদল নেতা ফখরুল শেখকে গুলি করে হত্যা।
খুলনার রূপসায় নিজ ইটভাটার ভেতর থেকে ফখরুল শেখ (৩৫) নামের এক যুবদল কর্মীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


​মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের 'মেসার্স রূপসা ব্রিকস' ইটভাটায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং নৈহাটি গ্রামের বাসিন্দা ছিলেন।


​স্বজনরা জানান, ইটভাটায় প্রায়ই চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে ফখরুল রাতে সেখানে পাহারা দিতেন। ঘটনার রাতেও তিনি ভাটার ভেতরে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


​হত্যাকাণ্ডের নেপথ্যে পূর্ববিরোধ, রাজনৈতিক কোন্দল নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।


​এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম