ঢাকা, ১২ আগস্ট ২০২৬, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের উদ্বোধন

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৫৬ মিনিট আগে) ১২ আগস্ট ২০২৬, বুধবার, ৪:০৫ অপরাহ্ন

banglahour


নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নতুন এই কালার আলট্রাসনোগ্রাফি মেশিন চালুর ফলে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলট্রাসনোগ্রাফি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আরও বাড়ল।

হাসপাতালে দীর্ঘদিন ধরে উন্নতমানের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা থাকলেও সীমিত সুযোগের কারণে অনেক রোগীকে বাইরে গিয়ে পরীক্ষা করাতে হতো। নতুন মেশিনের মাধ্যমে সরকারি হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হওয়ায় রোগীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নতুন কালার আলট্রাসনোগ্রাফি মেশিনের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা-পরীক্ষার সুবিধা পাবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম