ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বদলগাছীর চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ ও রাস্তাসমূহ প্রশস্ততকরনের দাবিতে অবরোধ, সড়কে স্থানীয়দের অবস্থান

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৪:০৫ অপরাহ্ন

banglahour


নওগাঁর বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ ও রাস্তা প্রশস্তকরনের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

এ সময় অংশগ্রহণকারীরা চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ ও রাস্তা প্রশস্তকরনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

স্থানীয়দের দাবি, চারমাথা মোড়টি গুরুত্বপূর্ণ একটি সড়ক সংযোগস্থল হওয়ায় এখানে প্রায়ই যানবাহনের চাপ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গোলচত্বর নির্মাণ ও রাস্তা প্রশস্তকরন করা হলে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে।

অবরোধ কর্মসূচি থেকে দ্রুত চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ ও রাস্তা প্রশস্তকরন উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম