ঢাকা, ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে কলেক্টরেট গ্রিন উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ ঘন্টা আগে) ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪২ অপরাহ্ন

banglahour

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন পরিচালিত কলেক্টরেট গ্রিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফলাফল-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি জেলায় প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি জেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীও এ বিদ্যালয়ের। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।


সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, শ্রেণিশিক্ষক আব্দুল হাই ফারুকী ও ফরহাদ আহমেদ সায়িমসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।


এ সময় জেলার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কলেক্টরেট গ্রিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা তাহাসিন রিপা ১২০৫ নম্বর এবং রুফাইদা আনজুম ১২০০ নম্বর অর্জন করায় তাদের বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ভালো ফলাফল অর্জনকারী অন্যান্য শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।


কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিয়ে শিক্ষকরা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বিদ্যালয় ও পরিবারের জন্যও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়াবে।


শ্রেণিশিক্ষক ফরহাদ আহমেদ সায়িম বলেন, “এসএসসি-২০২৬ পরীক্ষায় স্কুলগুলো যে ফলাফল অর্জন করেছে, সেটিই স্কুলগুলোর প্রকৃত চিত্র। কারণ, এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা সবাই লটারির মাধ্যমে ভর্তি হয়েছে। ফলে ভর্তির ক্ষেত্রে মেধাভিত্তিক বাছাই বা কোনো ধরনের বৈষম্য ছিল না। অথচ এর আগে সরকারি স্কুলগুলো মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করত এবং ভালো ফলাফলের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হতো। এবার সেটি সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, লটারির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে এমন ভালো ফলাফল অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম