ভৈরবে বিশেষ অভিযানে ৫১ জন কে আটক করেছে পুলিশ। পরে যাচাই - বাছাই শেষে ২৫ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে । পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে ভোর পর্যন্ত ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করা হয় ।
আটককৃতরা রাতের বেলা বিভিন্ন স্থানে অযথা ঘুরা- ফিরা করে। তাদের মধ্যে অনেকেই মাদক সেবনকারী, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি বা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি রয়েছে । তাছাড়া কেউ কেউ ১৮ বছরের নীচে কিশোর ও রয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, ছিনতাই ও মাদক নির্মুলে এবং সব ধরনের অপরাধ দমনে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৫১ জনকে আটক করা হয়েছে । আটককৃতদের মধ্যে অনেকেই মদ্যপ বা নেশাগ্রস্ত ছিলো । আবার অনেকেই ছিনতাই, ডাকাতির প্রস্তুতি বা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি রয়েছে । তাছাড়া কেউ কেউ ১৮ বছরের নীচে কিশোর ও রয়েছে ।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ জানান,ভৈরব হচ্ছে ছিনতাই, মাদকের হাব। ভৈরবে রাতের বেলায় ছিনতাই হয়। তাই মানুষের নিরাপত্তার জন্য এর আগে ও অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করে পরে মুচলেকায় ছেড়ে দিয়েছি। আজকে পুনরায় অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করা হয়েছে । তাদের মধ্যে যাচাই-বাছাই করে নির্দোষ যারা তাদের কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
