শুক্রবার সকালে সিলেট- তামাবিল মহাসড়কের নগরীর শিবগঞ্জ এলাকায় একটি সিএনজি পাম্পের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
শ্রমিকরা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে তারা এই বিক্ষোপ আন্দোলনের নেমেছেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তারা পরিমাণ মতো গ্যাস পাচ্ছেন না, আর এই গ্যাস সংকটের প্রভাব পড়ছে তাদের উপার্জনে।
পাম্প মালিকদের দাবি, সকাল ৮টার পর গ্যাস দেওয়ার কথা থাকলেও এখনো চাপ খুবই কম। হঠাৎ করে স্টেশন বন্ধের সিদ্ধান্তে চালক ও যাত্রীদের ভোগান্তি বাড়ছে। জনদুর্ভোগ বিবেচনায় নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশন খোলা রাখা হয়েছে।
এর আগে, এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয়ভাবে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাস ব্যবহারে ৫০ শতাংশ সীমাবদ্ধ থাকার অনুরোধ জানায় জালালাবাদ গ্যাস।
এর পরিপ্রেক্ষিতে সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলো ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পাঁচ দিন সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
