সাংবাদিক নেতা শেখ দিদারুল আলমের মাতার ইন্তিকাল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সিনিয়র সদস্য, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউএনবি’র খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম এঁর মাতা হাজরা খাতুন (৮৬) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৬ আগস্ট বৃহস্পতিবার তিনি ঘরের জানালা খুলতে গিয়ে পড়ে যান এবং পা ভেঙে যায়। তাঁকে ৭ আগস্ট শুক্রবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অপারেশন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট (শুক্রবার) ভোর ৫টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক নেতা শেখ দিদারুলআলমের মাতার মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা তারা হলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, , সাবেক সভাপতি সায়েদুজ্জামান সম্রাট , সাবেক সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মিজানুল ইসলাম, যুগ্ম- সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মোঃ আবু সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য উত্তম কুমার সরকার , আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ।
এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য কৌশিক দে বাপ্পী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
