ঢাকা, ২৪ আগস্ট ২০২৬, সোমবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসলামিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশবান্ধব খুলনা গড়ার আহ্বান কেডিএ চেয়ারম্যান মনার

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১২:১৬ পূর্বাহ্ন

banglahour

আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, “বৃক্ষ আমাদের পরম বন্ধু। আমাদের জীবনধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। তাই পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি সবুজায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”


শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কেডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছে। তিনি এ কর্মসূচিকে শুধু সরকারি উদ্যোগ নয়, বরং একটি জাতীয় আন্দোলন হিসেবে উল্লেখ করেন। কেডিএর আওতাধীন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, আবাসিক এলাকা ও ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগাতে হবে। শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান কলেজ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়।


এ সময় উপস্থিত ছিলেন খুলনা ইসলামিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিএমএ খুলনার সাবেক সভাপতি ও ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলু, কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ হাওলাদার, সহকারী অধ্যাপক ড. মো. জাকারিয়া, মো. মাসুদ আমীর, সৈয়দ হুমায়ুন কবীর, শ ম মোকাররম হোসেন, শাহীনা পারভীনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পরে কলেজ চত্বরে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।


অনুষ্ঠানে সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, বিএনপি নেতা সাজ্জাদ আহসান পরাগ, ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শওকত আলী বিশ্বাস লাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বৃক্ষরোপণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম