ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে বিজিবির অভিযান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ ঘন্টা আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ২:৩২ অপরাহ্ন

banglahour

সিলেট সীমান্তে কম্বলের পাশাপাশি ভারতীয় শাড়ি, মদ, জিরাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনি ও রেববার বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করে ৪৮ বিজিবি।

দুপুরে সিলেট ৪৮ বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকার বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

সীমান্ত পার করে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল চোরাকারবারিরা। জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চা-পাতা, কম্বল, জিরা, চকলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ।

জব্দ করা এসব পণ্যসামগ্রীর বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম