ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ৮:০৯ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। 


আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের সুচনা হয়। পোনা অবমুক্তের পর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা ও পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, মৎস্য অধিদপ্তর পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক হারুন অর রশিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ৮ শতাংশ মাছের জোগান আসে ময়মনসিংহ জেলা থেকে। জেলায় ১ লাখ ৭৫ হাজার মৎস্য চাষি রয়েছে, যারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন। এ জেলায় আশির দশকের শেষ দিকে মাছ চাষ বাড়তে থাকে। এরপর ২০১০ সাল থেকে মাছ চাষে প্রায় অর্থবছরেই শীর্ষে থাকে ময়মনসিংহ। গত অর্থ বছরে ৩ লাখ ৭১ হাজার ৩৬৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে জেলায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম