ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

 

পারভেজ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর মৎস্য সম্পদের সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি মাছের অভয়াশ্রম সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং প্রাকৃতিক জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম