ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খাস পুকুরে প্রভাবশালীদের দিন শেষ, প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন লিজ—এমপি ফজলে হুদা

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২১ অপরাহ্ন

banglahour

নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খাস পুকুরে প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধ করে প্রকৃত মৎস্যজীবীদের লিজ দেওয়ার ঘোষণা দিয়েছেন ৪৮ নওগাঁ ৩( বদলগাছী-মহাদেবপুর) এর সংসদ সদস্য জনাব  ফজলে হুদা বাবুল।

আজ রোববার (১৬ আগস্ট) বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এমপি  ফজলে হুদা বলেন, “খাস পুকুরে প্রভাবশালীদের দিন শেষ। আগামী বছর থেকে বদলগাছীর খাস পুকুরের লিজ পাবেন প্রকৃত মৎস্যজীবীরা।”

তিনি বলেন, খাস পুকুরগুলো প্রকৃত মৎস্যজীবীদের অধিকার। দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রভাবশালী ব্যক্তিরা এসব পুকুর ইজারা নিয়ে সুবিধা ভোগ করে আসছেন। আগামী বছর থেকে এ ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।

তিনি আরও বলেন, প্রকৃত মৎস্যজীবীদের যাচাই-বাছাই করে স্বচ্ছতার সঙ্গে খাস পুকুর লিজ দেওয়ার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে একদিকে প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা নিশ্চিত হবে, অন্যদিকে মাছের উৎপাদনও বাড়বে।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম