ঢাকা, ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দূর্লভ ফাউন্ডেশনের উদ্যোগে জামালগঞ্জ-মিঠাপুর সড়কের দুপাশে অর্ধশত বৃক্ষ রোপণ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ১:১৩ পূর্বাহ্ন

banglahour


পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সামাজিক সংগঠন 'দূর্লভ ফাউন্ডেশন" জামালগঞ্জ-মিঠাপুর আঞ্চলিক সড়কের দুপাশে প্রায় অর্ধশত গাছের চারা রোপণ করেছে।

সংগঠনটির উদ্যোগে সড়কের দুই পাশে ফলজ, বনজও ভেসজ সহ  বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসব গাছ বড় হয়ে উঠলে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করপন সংগঠনের সদস্যরা।

দূর্লভ ফাউন্ডেশন নওগাঁ ও জয়পুরহাট জেলার তরুণদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষা ও সবুজায়নে তরুণদের সম্পৃক্ত করতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগও নেওয়া হবে। ভবিষ্যতে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় আরও বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের।

দূর্লভ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সড়কের পাশে গাছ লাগানোর এ ধরনের কার্যক্রম একদিকে যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নতুন প্রজন্মকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করবে। এছাড়াও সরকারিভাবে এই সামাজিক সংগঠনটি সাহায্য সহযোগীতা পেলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে বলে জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম