ঢাকা, ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়—নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ

সারাদেশ | মো পারভেজ হোসেন। নওগাঁ জেলা প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৭ অপরাহ্ন

banglahour


তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়—এই বার্তাকে সামনে রেখে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে নওগাঁয় শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসারগণ। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও এসএসসি ও সমমান পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সমাবেশে অপ্রত্যাশিত ফলাফলের কারণ চিহ্নিত করা, শিক্ষার্থীদের হতাশা দূর করে আত্মবিশ্বাসী করে তোলা এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, একটি পরীক্ষার ফলাফল দিয়ে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। প্রত্যাশিত ফল না এলেও হতাশ না হয়ে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। শিক্ষক ও অভিভাবকদেরও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহ ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তোলা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম