ঢাকা, ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লংগদুতে ঝড়ের কবলে পড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে নিখোঁজ বাবার লাশ ১৬ ঘন্টার পর উদ্ধার

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৯ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির লংগদুতে রবিবার বেলা ৩টায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ হন সালাম (২৮) নামে একজন। নিখোঁজের পর থেকে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৭ আগষ্ট) সকাল ৮টার সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১৬ ঘন্টার পর সালামের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার পরবর্তীতে স্বজনদের হাতে লাশ বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, রবিবার বিকালে মাইনীমুখ বাজার থেকে নিজের ৮ বছরের ছেলে সন্তানকে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশ্য রওনা করে সালাম। প্রথিমধ্যে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি তলিয়ে গেলে ছেলেকে আগলে রেখে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে তিনি। পাশ থেকে অন্য একটি জেলের নৌকা এসে শিশুটিকে হাতে নিতেই প্রচন্ড ঢেউয়ের কবলে গভীর পানির তলদেশে চলে যায় সালাম।

সালাম গুলাশাখালী ইউনিয়নের গুলশাখালী সোনারগাঁও এলাকার মৃত শাহাবুদ্দীনের ছেলে।  

লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হেলাল উদ্দীন জানায়, ঘটনার সাথে সাথে রাঙ্গামাটি থেকে ডুবুরি দল এসে রাত থেকে উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। পরবর্তীতে সকাল ৮টার দিকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।  
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম