ঢাকা, ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(১ ঘন্টা আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৩:২৯ অপরাহ্ন

banglahour

 

দেশের অর্থনীতি, পুষ্টি এবং কর্মসংস্থানে মৎস্য খাতের ওপর গুরুত্বারোপ করে মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


আজ রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি 'পতাকা ৭১' প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়।


র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদের সংরক্ষণ, চাষিদের উৎসাহিতকরণ এবং স্থানীয় জলাশয়ের সুষম ব্যবহারের ওপর বিশেষ জোর দেন। বক্তারা বলেন, "দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধে সবাইকে সচেতন হতে হবে। মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এই খাত অনন্য ভূমিকা রাখছে।"
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে মুন্সীগঞ্জ উপজেলার নির্ধারিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।


উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক জনাব এ.কে.এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যচাষি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম