ঢাকা, ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে কবির-মর্ত্তুজা-জাকারিয়া প্যানেল জয়ী

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ ঘন্টা আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৩:৩১ অপরাহ্ন

banglahour

 

চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব)-এর ২০২৬-২৮ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে কবির-মর্ত্তুজা-জাকারিয়া প্যানেল জয়লাভ করেছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে মো. মর্ত্তুজা আলী ও অ্যাডভোকেট গোলাম কবির এবং সাধারণ সম্পাদক পদে গোলাম জাকারিয়া নির্বাচিত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হক দোলন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে সহ-সভাপতি পদে মো. মর্ত্তুজা আলী ২৫৩ ভোট এবং অ্যাডভোকেট গোলাম কবির ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম জাকারিয়া ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ওবাইদুল আজিম রিংকু পেয়েছেন ১০০ ভোট।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে গোলাম মোস্তাফা মন্টু নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এহতেসামুল হক বাবলুকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান অনু, জামিরুল হক সোহেল, সামসুদ্দিন হাজী বাবলু, হাবিবুর রহমান শেলি, মোয়াজ্জেম হোসেন ও গোলাম সাকলাইন।

এর আগে রোববার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৫২ জন ভোটারের মধ্যে ৩৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনভর ভোটারদের উপস্থিতি ও প্রার্থীদের সমর্থকদের সরব অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ ছিল প্রাণবন্ত। তবে পুরো ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

নির্বাচনে সহ-সভাপতির দুটি পদের বিপরীতে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুজন, কোষাধ্যক্ষ পদে দুজন এবং কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদের বিপরীতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম