ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ মাস আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৯:৪৮ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মশিউর রহমান, প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “যে গাছগুলো দেওয়া হয়েছে সেগুলো রোপণ করে যত্ন নিতে হবে। পৃথিবীতে গাছের মতো পরম বন্ধু আর নেই। গাছ যেমন নীরবে আমাদের রক্ষা করে, তেমনি আমাদেরও তাদের রক্ষণাবেক্ষণ করা উচিত।”


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, “বৃক্ষরোপণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আমাদের প্রয়োজনীয় বনায়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”


সভাপতির বক্তব্যে আহসান হাবীব শিপলু বলেন, “প্রতিদিন একজন মানুষ গাছ থেকে প্রায় ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা। অথচ এর বিনিময়ে আমরা গাছকে কিছুই দিতে পারি না। তাই এই পরম বন্ধুকে রোপণ ও সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আমাদের ছাদে, বাড়ির আঙিনায় এবং পতিত জমিতে বেশি বেশি গাছ লাগাতে হবে।”


অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম