ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে মহাসড়কে টায়ার জ্বালিয়ে“জয় বাংলা’শ্লোগান,নাশকতার মামলা দায়ের ইউপি চেয়ারম্যান মতিয়ারসহ আসামি ৪২ জন

সারাদেশ | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(২ মাস আগে) ১৭ আগস্ট ২০২৬, সোমবার, ৯:৫৮ অপরাহ্ন

banglahour

 

কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়ার এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে‘জয় বাংলা’শ্লোগান দেওয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান কে প্রধান আসামী করে যুবলীগ,ছাত্রলীগের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।   পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,১৪ আগষ্ট গভীর রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিমপাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুড়ি ফেলে‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। রাতেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 


এঘটনায় ১৬ আগষ্ট উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে রোববার রাতে মামলাটি দায়ের করেন। মামলা নং-১২।, তারিখ-১৬/৮/২৬।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রহমান সোমবার (১৭আগস্ট) বিকালে বলেন, ১৫আগষ্ট কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে এবং আসামিদের আটকের অভিযান চলছে।###

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম