ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় পাওনা টাকা না দেওয়ায় স্ত্রী কে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় মারধর

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(২ মাস আগে) ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১:৩৩ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় পাওনা টাকা আদায় করতে না পেরে স্ত্রী কে কুপ্রস্তাব। কুপ্রস্তাবের প্রতিবাদ করায় যুবককে বেদম মারধর করা হয়েছে । ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় হিজলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম জয়নাল বাঘা । তিনি উপজেলার মেমানিয়া ইউনিয়নে ০৮ নং চরমেমানিয়া গ্রামের আঃ রশিদ বাঘার ছেলে । তিনি পেশায় একজন জেলে ।

আহত জয়নাল বাঘা বলেন, পাওনা টাকা আদায় নিয়ে মেমানিয়া গ্রামের ইমাম বাঘার ছেলে নাজমুল বাঘা (২৬) ও সাইফুল বাঘা (২০) রবিবার দুপুরে আমার স্ত্রী কে কুপ্রস্তাব দেয়। আমি বাঁধা দিলে আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেন,লাঠি দিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয় ।

আহত জয়নাল বাঘার স্ত্রী বলেন, সংসারের অভাবের জন্য আমার স্বামী জয়নাল বাঘা, নাজমুল বাঘার নিকট থেকে ১৫ হাজার টাকা সুদের উপর আনেন। আমার স্বামী মুনাফা সহ ৩৫ হাজার টাকা পরিশোধ করেন। পাওনা টাকার জন্য তিনবার নাজমুল বাঘা আমাকে শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেন। পরে বিষয়টি আমার স্বামীকে জানালে তিনি প্রতিবাদ করলে নাজমুল ও তার ভাই ছুরি দিয়ে কুপিয়ে আমার স্বামীকে গুরুতর আহত করেন। আমরা গরীব মানুষ, এর সঠিক বিচার চাই।

এ ঘটনায় বিবাদী নাজমুল বাঘার সাথে কথা বলার জন্য চেষ্টা করেলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, আহত জয়নাল বাঘা বাদী হয়ে একটি  অভিযোগ দিয়েছেন । এ ঘটনায় একজন এস আই কে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম