ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ যুবকের

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ মাস আগে) ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:৪৬ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী হেডম্যান পাড়ায় এক যুবকের ছুড়িকাঘাতে রিপন চাকমা (১৪) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত যুবক স্বপন চাকমা (২২) নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে।


নিহত শিশু রুপন চাকমা সে কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষীচান চাকমার ছেলে। পড়াশোনার সুবিধার জন্য সে জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় তার খালু আশ্বিনী কুমার চাকমার (৫০) বাড়িতে থাকত বলে স্থানীয়রা জানায়। হত্যাকান্ডের অভিযুক্ত স্বপন চাকমা জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা রিময় লাল চাকমার ছেলে।


স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার বিকেলে নিহত রিপন বিদ্যালয় থেকে বাড়ি ফেরে। ওই সময় তার খালা ও খালু বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে স্বপন চাকমা ধারালো চাকু দিয়ে রিপনের গলা, বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্বপন চাকমা কাপ্তাই নেভি ক্যাম্পের পাশে অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে নিজে মানুষ হত্যা করেছে জানিয়ে আত্মসমর্পণ করে।


রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের গলা, বুক ও পেটে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম