খুলনায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য মীর মামুন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত যুবক উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জনায়, রাত সাড়ে ৯টার দিকে মীর মামুনকে দুইজন দুর্বৃত্ত তুলে ঘটনাস্থলে নিয়ে আসে। এরপর দুর্বৃত্তরা মাথায় গুলি করে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
