ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

​ভৈরবে রেলওয়ের অনুমতি ছাড়া শতবর্ষী বটগাছ কর্তন, আটকের পর ভূমি অফিস থেকে ‘পালিয়ে গেলেন’ আ.লীগ নেতা,থানায় অভিযোগ

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ৮:১২ অপরাহ্ন

banglahour

 

ভৈরবে বাংলাদেশ রেলওয়ের কোনো ধরনের অনুমতি না নিয়ে শতবর্ষী একটি প্রাচীন বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ  নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হলেও পরবর্তীতে তিনি ভূমি অফিস থেকে পালিয়ে যান। গাছ কাটার দায়ে  রেলওয়ের পক্ষ থেকে ভৈরব  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তবে বিষয়টি তদন্ত  করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া  হবে বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। 
​
​অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।


​স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবের মালগুদাম এলাকায় বাংলাদেশ রেলওয়ের লিজ নেওয়া জমিতে ‘মা অটো রাইস মিল’ অবস্থিত। ওই মিল চত্বরে একটি বিশাল শতবর্ষী বটগাছ ছিল। গত সোমবার থেকে মিল মালিক আব্দুল্লাহ আল মামুন কোনো ধরনের সরকারি বা রেলওয়ের অনুমতি না নিয়েই গাছটি কাটা শুরু করেন। পরদিন মঙ্গলবারও গাছ কাটার কাজ অব্যাহত থাকে। ​বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন মিয়াকে আটক করে ভৈরব উপজেলা ভূমি অফিসে নিয়ে যাওয়া হয়। তবে উপস্থিত লোকজনের ফাঁক দিয়ে তিনি ভূমি অফিস থেকে পালিয়ে যান।

​এ বিষয়ে ভৈরব রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইডাব্লিও) মোয়াজ্জেম শেখ জানান, রেলওয়ের জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ আমি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করে ভূমি অফিসে আনা হলে তিনি সুযোগ বুঝে পালিয়ে যান। এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ​ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো দেখা যায়। এ সময় গাছের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আব্দুল্লাহ আল মামুনকে আটক করে আরও যাচাই-বাছাইয়ের জন্য ভূমি অফিসে আনা হয়েছিল। কিন্তু তিনি ফাঁক বুঝে পালিয়ে যান। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান কাটার দায়ে  রেলওয়ের পক্ষ থেকে ভৈরব  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তবে বিষয়টি তদন্ত  করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া  হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম