ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ইয়াবাসহ ১ নারী ২ যুবক আটক, কারাদণ্ড ও অর্থ দন্ড

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

ভৈরবে ১ হাজার পিচ ইয়াবাসহ ১ নারী ও ৩৬ পিচ ইয়াবাসহ ২ যুবক  কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ  (খ)  সার্কেল । আটককৃত ২ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও  অর্থদন্ড প্রদান করেছে ভ্র্যাম্যমান আদালত।  

আটককৃত নারী ঢাকার উত্তর খান থানার চামুর খান এলাকার মনির হোসেনের স্ত্রী পারভীন আক্তার (৩৪)। আটক কৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ ( খ)  সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল  সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,আজ বুধবার দুপুরে ঢাকা - সিলেট মহা সড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন  টোল প্লাজা এলাকা থেকে ওই নারী কে আটক করেন।

পরে তার বুকের ভিতর বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় স্কচটেপ দ্বারা প্যাচাঁনো ১ টি সাদা কাগজের প্যাকেটের ভিতর ৫টি নীলরংয়ের জিপার যুক্ত পলিপ্যাকেটে অ্যামফিটামিন যুক্ত কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট,প্রতিটিতে ২০০(দুইশত) পিস করে মোট (০৫×২০০)=১০০০(এক হাজার) পিস,মোট ওজন ১০০ (একশত) গ্রাম উদ্ধার করে জব্দ করা হয় । একই দিন  বিকালে ট্রাস্কফোর্সের মাধ্যমে শহরের চন্ডিবের এলাকায় অভিযান চালিয়ে  ফরিদ মিয়ার পুত্র মনির হোসেন কে ৩৫ পিচ ইয়াবা এবং খোরশেদ মিয়ার পুত্র মুন্না মিয়া কে  ১ পিচ ইয়াবাসহ আটক করা হয়। 

পরে আটককৃতদের কে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার এ এইচ এম আজিমুল হক মনির হোসেন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা জরিমানা এবং মুন্না মিয়া কে  ১ মাসের কারাদণ্ড  ও  ১ শত টাতা জরিমানা করা হয়। এ বিষয়ে  পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, পারভীন আক্তারের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মনির হোসেন ও মুন্না কে বিভিন্ন  মেয়াদে ভ্র্যাম্যমান আদালতে বিনাশ্রম কারাদণ্ড ও  অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম