ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত : আহত ৩ জন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(২ মাস আগে) ১৯ আগস্ট ২০২৬, বুধবার, ১১:০৬ অপরাহ্ন

banglahour


খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মনজুরুল নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।  বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর হরিণটানা থানার লবণচরা এলাকায় ৮০ বিঘা এ ঘটনা ঘটে।
নিহত মনজুরুল লবণচরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম খোকন।


পুলিশ ও স্থানীয়রা  জানায়,  সন্ধ্যার দিকে আশিবিঘা এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


​লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশি তদন্ত চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম