নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২৫ থেকে ৩০টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার আবাদপুর বিল ও ফতেজঙ্গপুর এলাকার বিভিন্ন মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা চায়না দুয়ারি (রিং) জাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য অফিসের কর্মকর্তারা, থানা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষিদ্ধ ও ক্ষতিকর এসব জালের ব্যবহার বন্ধে উপজেলার বিভিন্ন জলাশয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
