ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হবিগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৬ অপরাহ্ন

banglahour

হবিগঞ্জের নবীগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৯।


র‍্যাব জানায়,  চুনারুঘাট এলাকা থেকে একটি কালো রঙের হাইএস গাড়িতে করে মাদক নিয়ে সিলেটের দিকে যাওয়ার সময় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে গাড়ির ভেতর প্লাস্টিকের বস্তা থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাটের হিরন মিয়া (২২), মো. বায়েজিদ মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জের মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া (২৩)।


র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।


এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা গাঁজা ও হাইএস গাড়ি নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম