খুলনা লবণচরা থানার হরিণটানা এলাকায় আলোচিত জোড়া হত্যাকান্ডের ঘটনায় সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার গোপালগঞ্জে জেলায় অভিযান চালিয়ে মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করে র্যাব। আজ শনিবার সকলে র্যাব-৬-এর সভাকক্ষে এক প্রেস ব্রিফিংএ সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংএ তিনি আরো বলেন , প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাইফি এবং রাকিব এ হত্যাকান্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অভিযুক্ত সাইফির বর্ণানুযায়ী ভিকটিম নাজমুল, সাইফি গ্রুপের সদস্য এবং অভিযুক্ত সাইফি বি কোম্পানীর মতাদর্শে বিশ্বাসী।
গেল ১৯ আগষ্ট রাতে নগরীর লবনচরা থানাধীন আশিবিঘা এলাকায় সন্ত্রাসীরা মঞ্জুরুল ইসলাম নামের এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করে। এর প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলের ৩০০ গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল নামের আরেক যুবক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
