ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ২২ আগস্ট ২০২৬, শনিবার, ৩:৩৯ অপরাহ্ন

banglahour

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে এনায়েত উল্লাহ নামে প্রতিবন্ধী   যুবকের (৩২) মৃত্যু হয়েছে। নিহত মোঃ এনায়েত উল্লাহ পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আলফাজ মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ।   আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বড়খারচর রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ । এ ঘটনায়  রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।  

স্থানীয়রা জানায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি বড়খারচর এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর পড়ে থাকা যুবককে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম জানান, সকালে খবর  পেয়ে কুলিয়ারচর উপজেলার বরখারচর এলাকার  রেললাইন থেকে প্রতিবন্ধী মোঃ
এনায়েত উল্লাহর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে । পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিহতের  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম