‘মেধা ঝরতে দেব না, অর্থের অভাব হবে না’ এই স্লোগানকে ধারণ করে প্রতি বছর এক কোটি টাকা শিক্ষাবৃত্তি দিচ্ছে আসপাডা
ময়মনসিংহ প্রতিনিধি
‘মেধা ঝরতে দেব না, অর্থের অভাব হবে না’ এই স্লোগানকে ধারণ করে প্রতি বছর এক কোটি টাকা শিক্ষাবৃত্তি দিচ্ছে পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন আসপাডা।
দুপুরে নগরীর বাইপাসে আসপাডা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে মাসিক বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক শিক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
আসপাডা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উম্মে হাবীবা মীরা।
সভায় বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও আসপাডা’র চেয়ারম্যান মো. রুকন উদ দৌলা, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও আসপাডার উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, নেত্রকোনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, আসপাডার পরিচালক সুবোধ চন্দ্র রায় ও শরীফ রায়হান।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগন শিক্ষার অগ্রগতি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা বলেন, শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য মেধাকে লালন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
